ককটেল বিস্ফোরণে পথচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশীর ফয়’স লেকের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামের এক পথচারী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক শীলব্রত বড়ুয়া প্রথম আলোকে জানান, ফয়’স লেক এলাকায় হাঁটার সময় মোহাম্মদ সালামের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তাঁর ডান পায়ে আঘাত লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রাত আটটার দিকে পাহাড়তলী থানার চালবাজার এলাকায় চালের বস্তাভর্তি একটি ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। বোমাটি বস্তায় লেগে সড়কে পড়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।