ককটেল বিস্ফোরণে পথচারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে ফরিদুল আলম (৪৮) নামের এক পথচারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, বড়পোল এলাকা দিয়ে হেঁটে আসার সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে আহত হন ফরিদুল। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।