ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদনা এলাকায় গতকাল সোমবার সকালে ককটেল বিস্ফোরণে একটি শিশু আহত হয়েছে। মোহাম্মদ জনি (৫) নামে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনি ওই গ্রামের আজম আলীর ছেলে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি বলেন, সকালে বাড়ির পাশে খেলার সময় একটি ককটেল বিস্ফোরিত হলে গুরুতর আহত হয় জনি। বিস্ফোরণে তার শরীর ঝলসে গেছে। হাতের আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেলটি কীভাবে সেখানে এল, তা নিশ্চিত হওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ