ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে ফতুল্লার মুসলিমনগর পশ্চিমপাড়া এলাকায় সামসুল হক ইঞ্জিনিয়ারের বাড়িতে ওই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ওই বাড়ির উঠান থেকে পাঁচটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। এলাকাবাসী জানান, সামছুল হকের ছেলে খোকন জানান, ভোর সাড়ে চারটায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁদের বসতবাড়ির উঠানে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পাঁচটি বোমা উদ্ধার করে।