প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় অবস্থিত মিষ্টান্ন ভান্ডারের গলিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়েছে। হঠাৎ আবর্জনার ভেতর বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই গলিতে তখন কোনো মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। নগরের বোয়ালিয়াথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, পুলিশের বাড়তি সতর্কতার কারণে ককটেলটি ব্যবহার করতে না পেরে কেউ আবর্জনার ভেতরে ফেলে গেছে।