ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মালশাদহ এলাকার একটি ফিলিং স্টেশনে গত বুধবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। গাংনী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাত দেড়টা থেকে দুইটার মধ্যে ওই ফিলিং স্টেশন চত্বরের দেয়ালে কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। শব্দ শুনে সেখানকার লোকজন বাইরে এসে কাউকে দেখতে পাননি। পরে তাঁরা পুলিশে খবর দেন। থানার ওসি আকরাম হোসেন বলেন, ঘটনার সময় ফিলিং স্টেশন বন্ধ ছিল। কর্মকর্তা ও কর্মচারীরা ভেতরে ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।