ককটেল বিস্ফোরণ, আহত ৩, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের মন্ডল মার্কেটের একটি মুদিদোকানের সামনে রোববার বিকেলে ককটেল হামলায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় পৌর এলাকার আলীনগর ভুতপুকুর মহল্লার মো. জামালকে (২২) আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শহরের মন্ডল মার্কেটের মো. আজিমের মুদিদোকানে বিকেল পাঁচটার দিকে পণ্য কিনতে এসে কথা-কাটাকাটি করেন আলীনগর এলাকার কয়েকজন যুবক।
এরই জেরে কিছু যুবক ওই দোকানের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় ককটেলের স্প্লিন্টারের আঘাতে দোকানের মালিক আজিম, স্থানীয় চা-বিক্রেতা কনা মিয়া ও হামলাকারীদের মধ্যে একজন মো. জামাল আহত হন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।