ককটেল বিস্ফোরণ সীমানাপ্রাচীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার যশোর কেন্দ্রীয় কারাগারের সীমানাপ্রাচীরে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হয়নি। গত মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। কারাগার সূত্রে জানা গেছে, রাতে কারাগারের পশ্চিম পাশের সড়ক থেকে একটি ককটেল ছোড়া হয়। কারাগারের সীমানাপ্রাচীরে লেগে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া বলেন, বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। বারবার কারা ককটেল ছুড়ে পালিয়ে যাচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তা ছাড়া টহল দলকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সপ্তাহ খানেক আগেও এই কারাগারের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে।