ককটেল বিস্ফোরণকারীকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় একজনকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে মতিঝিল থানার পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, আজ বেলা দেড়টার দিকে মতিঝিলের শাপলা চত্বরের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটায় সায়েম নামে এক যুবক। এ সময় ওই এলাকার লোকজন তাঁকে ধরে পিটুনি দেয়। এতে তাঁর মাথা ফেটে যায়। মতিঝিল থানার পুলিশের টহল দল তাঁকে উদ্ধার করে।