ককটেল বিস্ফোরণে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে গতকাল শনিবার রাত আটটার দিকে ককটেলের বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবক আবদুল কাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, বাসে ওঠার সময় তাঁকে লক্ষ্য করে ককটেলের হামলা করে দুর্বৃত্তরা।