ককটেল বিস্ফোরণে রিকশাচালক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় গতকাল শুক্রবার বিকেলে ককটেল বিস্ফোরণে শওকত আলী (৫০) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে শওকত রিকশা চালিয়ে শ্যামলী রিং রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তাঁর বুকে ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই রবিউল ইসলাম বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’