ককটেল হামলা ও বাস পোড়ানোর ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে ১৪ দলের সমাবেশে ককটেল হামলা এবং ঢাকাগামী কোচ ও ট্রাক পোড়ানোর ঘটনায় সদর ও ক্ষেতলাল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় জেলা বিএনপির সভাপতি ও তাঁর দুই ছেলে এবং বিএনপি-জামায়াতের ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩৩ জনকে আসামি করা হয়।
আদালত সূত্র জানায়, গত রোববার বিকেলে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জেলা ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটলে স্থানীয় আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আহত হন।