ককটেলসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে আত্রাই থানার পুলিশ। গত শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বজ্রপুর গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম জানান, বজ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে আমবাগানে একটি কালো শপিং ব্যাগে জড়ানো অবস্থায় ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ব্যাপারে আত্রাই থানার ওসি আবদুল্লাহ আল-মাসউদ চৌধুরী জানান, পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।