প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ক্ষমতাসীন দলের তিন কর্মীকে দুটি ককটেলসহ আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের লুৎফর রহমান ওরফে লাভলু, ইসতিয়াক আহমেদ ওরফে চেঙ্গিস খান ওরফে রাজু (৩০) এবং গোবিন্দপুর গ্রামের গোলাম শাহীন রানা (৩২)। গত শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ তাঁদের উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের একটি হাইওয়ে রেস্তোরাঁর সামনে থেকে আটক করে। লুৎফর রহমান বগুড়ার আজিজুল হক কলেজের ছাত্রলীগের কর্মী। ইসতিয়াক আহমেদ একই কলেজের ছাত্রলীগের সাবেক কর্মী ও শাহীন রানা মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। শেরপুর (বগুড়া) প্রতিনিধি