ককটেলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের উপরাজারামপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে চারটি ককটেলসহ আবদুল কাদের (৩০) নামের জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তিনি একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে আবদুল কাদেরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে চারটি ককটেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি চারটি নাশকতা মামলার পলাতক আসামি ও ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক।