ককটেলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি এলাকা থেকে পুলিশ তিনটি ককটেলসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে আলমডাঙ্গা থানার পুলিশ তাঁদের ধরে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া গ্রামের ইব্রাহিম জুবায়ের হোসেন (২৬) ও রাজবাড়ির পাংশা উপজেলার উদয়পুর গ্রামের শাহিন আলী (২৫)।