ককটেলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার মিরপুর-দৌলতপুর সড়কের চিথলিয়া এলাকায় একটি ইটভাটার কাছ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরিফুল ইসলাম (৩৭), মশিউর রহমান (২৫) ও রুবেল আহমেদ (২৪)। মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, চিথলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনগণ তিনজনকে ককটেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ককটেলগুলো থানায় পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে।