ককটেলসহ যুবদলকর্মী গ্রেপ্তারের দাবি পুলিশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ককটেল, পেট্রলবোমা ও অন্যান্য বিস্ফোরক উপকরণসহ যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া মহিউদ্দিন যুবদলের কর্মী। তিনি ককটেল তৈির করেন। ককটেল তৈরির সময় তাঁকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ। তাঁর বাসা থেকে দুটি পেট্রলবোমা, চারটি ককটেল, পেট্রল, স্প্লিন্টার ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।