ককটেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল সোমবার ককটেল বিস্ফোরণে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। আহত হারুন ঢালিকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হারুন জানান, তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনারস কেটে বিক্রি করেন। বেলা সাড়ে ১১টার দিকে একটি চলন্ত মোটরসাইকেলে থাকা দুই যুবক পরপর তিনটি ককটেল সেদিকে ছুড়ে মারেন। ককটেলের স্প্লিন্টার তাঁর পায়ে লাগে। চিকিৎসা নিয়ে বিকেলে তিনি হাসপাতাল ছাড়েন।