ককটেলে তরুণ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে লিখন নামের এক তরুণ আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

লিখনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখনের (১৮) বাড়ি কসবা গ্রামে। পেশায় রাজমিস্ত্রি। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন লিখন প্রথম আলোকে বলেন, রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁর মামা একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মীর শুকুর আলী ও আরও একজন ছিলেন।