কক্সবাজার জেলা কারাগারের দুই রক্ষী সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা কারাগারের দুই কারারক্ষীকে গত শনিবার রাতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুই কারারক্ষী হলেন নাজমুল হোসেন ও সুখেন্দু বসু।

কক্সবাজারের জেল সুপার বজলুর রশীদ সাংবাদিকদের বলেন, গত শুক্রবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হত্যাচেষ্টা মামলার আসামি মো. হোসেন পালিয়ে যান। যদিও পরে তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু দায়িত্ব পালনের অবহেলার দায়ে কারারী নাজমুল হোসেন ও সুখেন্দু বসুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

আসামি হোসেনের বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের কাঁদুরছড়া গ্রামে। পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া বলেন, গত শনিবার বিকেলে উপজেলার মগনামা সোনালীবাজার থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি বলেন, স্ত্রীকে হত্যাচেষ্টা অভিযোগে গত ২৩ আগস্ট হোসেনের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা হয়। ওই দিন রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনি পালিয়ে যান।