কক্সবাজার থেকে ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারীও রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, উপজেলার শাহপরীর দ্বীপ থেকে মানব পাচারকারী জামাল হোসেন, কোয়ানছড়িপাড়া থেকে মো. আবদুল্লাহ, বাহারছড়া থেকে মো. আলম এবং হোয়াইক্যং থেকে আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। এদের প্রত্যেকের বিরুদ্ধেই থানায় মামলা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম জানান, কুতুবদিয়াপাড়ায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী মো. শায়েককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মহেশখালীর হাজিয়াকাটা এলাকা থেকে গতকাল মো. হাসান নামের আরও একজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।