কক্সবাজারে অপহৃত শিশু রাজধানীতে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত তিন বছর বয়সী একটি শিশুকে রাজধানীর কামরাঙ্গীর চর এলাকা থেকে উদ্ধার করার দাবি করেছে র্যাব। এ ঘটনায় দুই ব্যক্তি আটক হয়েছেন।
আজ বুধবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়, র্যাব-১০-এর সদস্যরা আজিজ নামের ওই শিশুটিকে উদ্ধার করেন। গত ২৮ জানুয়ারি উখিয়া থেকে শিশুটি অপহৃত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ বেলা ১১টায় লালবাগে র্যাব-১০-এর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।