কক্সবাজারে অস্ত্রসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকা থেকে অবৈধ অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে র্যা ব। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একে-৪৭ রাইফেলের পাঁচটি বেয়নেট, ১০টি মুখোশ, বিস্ফোরকসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. ইউনুস ও মো. রফিক। দুজনের বাড়ি মিয়ানমারের মংডু জেলায়।
গতকাল রোববার দুপুরে কক্সবাজারে র্যা ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুজনকে হাজির করা হয়। র্যা ব কক্সবাজার কার্যালয়ের প্রধান মেজর এ এইচ মহিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত মিয়ানমারের দুই নাগরিক জঙ্গি তৎপরতায় জড়িত। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
মেজর এ এইচ মহিউদ্দিন জানান, বিদেশি নাগরিকেরা বাংলাদেশে অনুপ্রবেশ করে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের সময় মিয়ানমার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের টাকাও উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে তাঁরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা বলতে তিনি রাজি হননি।