কক্সবাজারে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা থেকে আজ সকালে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ডাকাতির ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ওই দুজন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে।