কক্সবাজারে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলি, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুটি সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত আটটার দিকে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত যুবক শেখ আবদুল্লাহর বাড়ি দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকায়। আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত অনেকে হাসপাতালে ভর্তি না হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় লোকজন জানান, দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় হাসনাত ও রকি বাহিনী নামের দুটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাদের অনুসারীরা এলাকায় নিজেদের আধিপত্য জোরদার করতে গোলাগুলিতে লিপ্ত হন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বলেন, দুটি সন্ত্রাসী বাহিনীর বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।