কক্সবাজারে নারী পর্যটকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট থেকে গতকাল শনিবার এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুশরাত জাহান আসমা (৪৫) নামের ওই নারী রাজধানীর পূর্ব রামপুরা এলাকার শওকত করিমের স্ত্রী। গতকাল দুপুরে তিনি সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যান।
কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী প্রথম আলোকে জানান, বেলা একটার দিকে ঢেউয়ের ধাক্কায় ওই নারী সমুদ্রে ভেসে যান। পরে তাঁর লাশ উপকূলে ভেসে আসে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি জানান, গত শুক্রবার সকালে ওই নারী পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।