কক্সবাজারে প্রায় সাড়ে ২১ হাজার ইয়াবাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার দক্ষিণের ডিককল এলাকা থেকে প্রায় সাড়ে ২১ হাজার ইয়াবা বড়িসহ মো. সলিমুল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাউদ হোসেন প্রথম আলোকে বলেন, সলিমুল্লাহর গ্রামের বাড়ি সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণের ডিককল এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি সেখানে ইয়াবা বড়ি বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালায় র্যাব। তখন তাঁর বাড়ি তল্লাশি চালিয়ে ২১ হাজার চার শ ৪০টি ইয়াবা জব্দ করা হয়। পরে তাঁকে আটক করা হয়। সলিমুল্লাহর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।