কক্সবাজারে ভুয়া মেজর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কক্সবাজার সৈকতের কলাতলী এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা ব জানায়, তিনি সেনাবাহিনীর কেউ নন। মেজরের ভুয়া পরিচয় দিয়ে মানুষকে হয়রানি করতেন তিনি।
গত বুধবার দিবাগত রাত একটার দিকে অস্টার ইকো নামের একটি হোটেল থেকে কাজী সালাহ উদ্দিন ওরফে মাসুম নামের ওই ভুয়া মেজরকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামে।
পুলিশ সূত্র জানায়, মাসুম নিজেকে সেনাবাহিনীর মেজরের ভুয়া পরিচয় দিয়ে শহরের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করেছেন। অনেকের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন মাসুম—এমন তথ্য পুলিশের কাছে রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।