কক্সবাজারে মালয়েশিয়াগামী ছয় যাত্রী ও দালাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের টেকপাড়া থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বুধবার মালয়েশিয়াগামী ছয় যাত্রী ও এক দালালকে আটক করেছে।
আটক যাত্রীরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নজরুল শেখ, ইব্রাহিম শেখ, শামীম হোসেন, শফিকুল ইসলাম, রহমান ব্যাপারী ও ইবাদত শেখ। এ সময় দালাল আব্বাস উদ্দিনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি উখিয়া উপজেলার সোনাপাড়া গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) দেওয়ান আবুল হোসেন জানান, সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের প্রস্তুতির সময় ডিবি পুলিশ শহরের টেকপাড়ার সৌদিপ্রবাসী কেফায়ত উল্লাহর বাড়ি থেকে দালালসহ তাঁদের আটক করে।