কক্সবাজারে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের সিকদার ঘোনা এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহত মোহাম্মদ ইসমাঈল (২৬) শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

প্রতিপক্ষের লোকজন অথবা নিজেদের মধ্যে অন্তঃকোন্দলের কারণে ইসমাঈলকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ওসি বলেন, ইসমাঈল পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। এ ছাড়া তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ, জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।