কক্সবাজারে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকা থেকে পুলিশ গত শুক্রবার রাতে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহত মিজানুর রহমানের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ঢালারদোয়া গ্রামে। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বান্দরবার জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে মিজানুর দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। শুক্রবার রাত ১০টার দিকে ঈদগাঁও ফাঁড়ির পুলিশ চান্দেরঘোনা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ঈদগাঁও তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, সড়কের পাশে পানিতে উপুড় হয়ে মিজানুরের লাশ পড়ে ছিল। তাঁর শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য মিজানুরের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি কার, তা খুঁজে দেখা হচ্ছে।