কক্সবাজারে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাকির মোস্তফাকে (৩৭) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, জাকিরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি,অপহরণসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি শহরের ঘোনাপাড়ার আবুল বশরের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, দুর্বৃত্তরা সন্ধ্যায় শহরের পাহাড়তলী এলাকার ইসলামপুর গ্রামে ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসী জাকিরকে কুপিয়ে হত্যা করে। নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।