কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে তরুণীর গলাকাটা লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। বয়স আনুমানিক ২৫-২৬ বছর। তাঁর পরনে সালোয়ার ছিল।
ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে গতকাল বুধবার গভীর রাতে তিনিসহ পুলিশের একটি দল সৈকতের বালুচরে পড়ে থাকা অবস্থায় তরুণীর লাশটি উদ্ধার করেন। তখনো তরুণীর গলায় ধারালো অস্ত্রের আঘাতে সৃষ্ট জখম থেকে রক্ত ঝরছিল।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আজ বেলা দুইটা পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।