কক্সবাজারের টেকনাফে দুটি সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরসংলগ্ন এলাকা থেকে দুটি সোনার বার উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এক ব্যক্তির ফেলে যাওয়া প্যাকেট থেকে সোনার বার দুটি পাওয়া যায়।

বারের গায়ে মিয়ানমারের রাখাইন ভাষায় লেখা আছে। কোস্টগার্ড ধারণা করছে, বার দুটি মিয়ানমার থেকে এসেছে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শুভাশীষ দাশ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী ও স্থলবন্দরসংলগ্ন এলাকায় কোস্টগার্ডের একটি টহল দল দেখে এক ব্যক্তি দৌড় দেন। এ সময় তিনি হাতে থাকা একটি ছোট প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ওই প্যাকেটের ভেতর থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়। ওজন ২৮ ভরি। উদ্ধার সোনার বার দুটি টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।