প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গোরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়েছে। এলাকার বাসিন্দা কাজী কাওসার জানান, গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কবির হোসেনের মা সালেহা বেগমের মৃতদেহ কবর দিতে গিয়ে দেখা যায়, ছয়টি কবর খোঁড়া অবস্থায় রয়েছে। পরে তল্লাশি করে ওই কবরগুলোতে কোনো কঙ্কাল পাওয়া যায়নি। কবরগুলো খোঁড়ার পরিস্থিতি দেখে অনুমান করা যায় দুই-এক দিনের মধ্যে কবর খুঁড়ে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান মোল্লা মো. ফারুক হোসেন জানান, এর আগেও ওই গোরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।