কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুসরা কবরস্থান থেকে নারী-পুরুষের পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতের যেকোনো সময় চোরের দল কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের যেকোনো সময় চোরের দল কবর খুঁড়ে সেখান থেকে ফুসরা গ্রামের হালিম মোল্লা, রহিমা বেগম, তারা বেগম, ডালিম বেগম ও হাজেরা বেগমের কঙ্কাল নিয়ে যায়। এসব মৃতদেহ ছয় মাস থেকে এক বছর আগে এই কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইপুর ইউপির চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন। তিনি বলেন, বিষয়টি ফরিদপুরের কোতোয়ালি থানায় জানানো হয়েছে।