কচুয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী দুই পক্ষের মধ্যে গতকাল মঙ্গলবার সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন আবদুল মান্নান, শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, আরিফ, ফারুক, হাসান ও মেহেদী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা নিয়ে আলোচনা সভা চলছিল। এ সময় বক্তৃতাকালে পৌর যুবলীগের সভাপতি মাহবুবুল আলম ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাঁর ছোট ভাই আবদুল্লাহ আল মামুনকে সমর্থন দেওয়ায় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর একজন মুক্তিযোদ্ধা বক্তব্য দেন। ওই মুক্তিযোদ্ধার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে কাউন্সিলর পদে সমর্থনপ্রত্যাশী আবদুল মান্নান পৌর যুবলীগের সভাপতির বক্তব্যের বিরোধিতা করেন। এর কিছুক্ষণ পরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।