কচ্ছপ বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার শাঁখারী বাজারে আজ শুক্রবার ছয় মণ কচ্ছপসহ তিনজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, শাঁখারী বাজার, ঢাকা। ছবি: সাজিদ হোসেন
পুরান ঢাকার শাঁখারী বাজারে আজ শুক্রবার ছয় মণ কচ্ছপসহ তিনজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, শাঁখারী বাজার, ঢাকা। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর শাঁখারী বাজারে কচ্ছপ বিক্রির অপরাধে তিনজনকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দীপক নন্দী, পনির চন্দ্র দাস ও ময়না রানী সরকার।

এর আগে সকালে র‍্যাব-১০ ও বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের যৌথ অভিযানে ছয় মণ কচ্ছপসহ তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী তাঁদের ওই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আদালতে স্বীকার করেন, ১২-১৪ জনের একটি চক্র মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে বিপন্ন প্রজাতির কচ্ছপ শিকার করে বেশ কিছুদিন ধরে পুরান ঢাকার শাঁখারী বাজারে বিক্রি করে আসছিলেন।

পুরান ঢাকার শাঁখারী বাজারে আজ শুক্রবার ছয় মণ কচ্ছপসহ তিনজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, শাঁখারী বাজার, ঢাকা। ছবি: সাজিদ হোসেন
পুরান ঢাকার শাঁখারী বাজারে আজ শুক্রবার ছয় মণ কচ্ছপসহ তিনজনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, শাঁখারী বাজার, ঢাকা। ছবি: সাজিদ হোসেন

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম কুমার মল্লিক প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর আগেও আসামি পনির চন্দ্র দাসকে একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। চার মাস জেল খেটে জামিনে বের হয়ে আবার একই অপরাধ করলেন। তিনি বলেন, ‘বেশ কিছুদিন থেকেই এ বিষয়ে নজরদারি করা হচ্ছিল। প্রমাণ পেয়ে র‍্যাবের সহযোগিতায় আমরা অভিযানে গিয়ে বিপন্ন প্রজাতির কচ্ছপসহ তাঁদের আটক করি।’

উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে সুন্দী প্রজাতির কচ্ছপ বেশি ছিল। যার প্রায় ৩৫টি ছিল জীবিত। সব কচ্ছপ ভাওয়াল জাতীয় উদ্যানে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান অসিম কুমার।