কটিয়াদীতে চালককে হত্যার ঘটনায় ছয়জন গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে রনি মিয়া নামে এক চালককে গলা কেটে হত্যা এবং তাঁর সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবি ও সোমবার ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময়ে অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে ওই ছয়জনকে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলো আশরাফুল ইসলাম ওরফে আলী, সোহরাব হোসেন, রহমত আলী, হৃদয় মিয়া, শাহীন মিয়া ও আবদুল কাদির।
পুলিশের ভাষ্যমতে, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশরাফুল, সোহরাব ও শাহীন কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে রনি মিয়ার (২০) অটোরিকশা ভাড়া করে। আটটার দিকে মুমুরদিয়া এলাকায় পেঁৗছে রনির কাছ থেকে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করে। চাবি দিতে রাজি না
হওয়ায় তারা তাঁকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।