কড়াইল বস্তিতে দুই পক্ষে সংঘর্ষ তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা তোলাকে কেন্দ্র করে রাজধানীর বনানী বেলতলার কড়াইল বস্তিতে গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ছুরিকাঘাতে অপর পক্ষের তিনজন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিরা হলেন আল-আমিন (১৯), ঝুমা (২৫) ও হৃদয় (১৮)। এদের মধ্যে আল-আমিনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, বেলা দেড়টার দিকে সুমি, মাসুদা ও মানিক নামের তিনজন কড়াইল বস্তিতে চাঁদা তুলতে যান। তখন বস্তির বাসিন্দা ঝুমা, আল-আমিন ও হৃদয় বাধা দেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষে হাতাহাতি হয়। পরে সুমি, মাসুদা ও মানিক ছুরিকাঘাত করে ওই তিনজনকে গুরুতর আহত করে পালিয়ে যান।