কদমতলীতে নিজ বাড়িতে নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানা এলাকায় গতকাল সোমবার নিজ বাড়ির বাথরুম থেকে আরিফা বেগম (৬৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই নারীকে খুন করা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে সকাল নয়টার দিকে দোতলা বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আরিফা বেগমের স্বামী জীবন বীমা করপোরেশনের সাবেক কর্মকর্তা। কয়েক বছর আগে তিনি মারা যাওয়ার পর আরিফা দোতলা বাড়িটির মালিকানা পান।