কদমতলীতে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানা এলাকার একটি ফ্ল্যাটের ভেতর থেকে মনি বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সূত্র জানায়, খবর পেয়ে আজ সন্ধ্যা সাতটার দিকে কদমতলীর রায়েরবাগের জনতাবাগ এলাকার ছয়তলা বাড়ির চারতলার বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার ব্যাপারে আজ রাত আটটা পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
পুলিশের ডেমড়া অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেদ আল মাসুদ গলাকাটা লাশ উদ্ধারের কথা জানান।