কদমতলীতে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে এক যুবকের (২২) লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। যুবকের নাম বা পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হরিচাঁদ হাজরা জানান, আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এই অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর পেটে ধারালো অস্ত্রের জখম আছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের শ্যামপুর হাইস্কুল রোডের বেলতলা গলি থেকে এ লাশ উদ্ধার হয়। উদ্ধারের পর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।