কদমতলীতে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদমতলীর ওয়াসা স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার বলেন, স্লুইসগেটের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন লোক গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এসআই বিনয় কুমার বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। ওই ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও হাফহাতা শার্ট ছিল। তাঁর বাঁ হাতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। বিনয় কুমার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।