কদমতলীতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোস্তগোলার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে গতকাল রোববার দুপুরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্ট্যান্ড দখলে নিতে তারা এ হামলা চালিয়েছে অভিযোগ করে আওয়ামী মোটরচালক লীগের সাংগঠনিক সম্পাদক আদম আলী বলেন, দুপুরে তিনিসহ কয়েকজন পোস্তগোলা সেতুর নিচে আওয়ামী মোটরচালক লীগের কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা করে ও কার্যালয়ের আসবাব ভাঙচুর করে। দুর্বৃত্তদের মারধরে মনির নামে অটোরিকশার এক চালকসহ দুজন আহত হন। পরে স্ট্যান্ডে উপস্থিত সব অটোরিকশাচালক মিলে দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় মাসুম নামে একজনকে চাকুসহ আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।