কদমতলীর ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীর বৃদ্ধ ব্যবসায়ী মোহর আলী (৬০) খুনের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শনিবার তিনি জুরাইন মেডিকেল রোডের নিজ বাড়িতে খুন হন। পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে মোহর আলীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।