কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার দৌলতপুর এলাকায় বাসচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক কনস্টেবল। গতকাল শুক্রবার সকালে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের বড় উঠান ইউনিয়নের দৌলতপুরের ঝুমুর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া থানার সূত্রে জানা যায়, নিহত রেজাউল করিম (৩৩) চট্টগ্রাম নগরের খুলশী থানায় কর্মরত ছিলেন। আর আহত রুবেল দাশ (৩২) চট্টগ্রাম রেঞ্জে কর্মরত। তাঁদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, ওই দুই কনস্টেবল চট্টগ্রাম থেকে পুলিশ বিভাগের ডাক নিয়ে মোটরসাইকেলযোগে বাঁশখালী থানায় যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি বাসের চাপায় হতাহতের এ ঘটনা ঘটে।