কনস্টেবলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই গৃহকর্মী গতকাল বৃহস্পতিবার নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নেত্রকোনা পুলিশ লাইনের কনস্টেবল তানভীর আহমেদ তাঁর স্ত্রীকে নিয়ে শহরের কাইলাটি এলাকার এক বাসায় ভাড়া থাকেন। তাঁর স্ত্রীও কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তাঁরা ঘরের কাজ করার জন্য ওই গৃহকর্মীকে (১৫) নিয়োগ দেন। ৩ মার্চ দুপুরে স্ত্রী কর্মস্থলে চলে গেলে তানভীর ওই গৃহকর্মীকে ধর্ষণ করেন।
ওই গৃহকর্মীর বাবা বলেন, ঘটনা জানার পর তিনি মামলা করার জন্য সদর থানায় যান। কিন্তু পুলিশ মামলা নেয়নি। এ কারণে তাঁরা আদালতে মামলা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাছুদুল আলম দাবি করেন, গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে তাঁদের থানায় কেউ মামলা করতে আসেননি।