কনস্টেবলের স্ত্রীর লাশ বিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার শালদাহ লক্ষ্মীপুর গ্রামের একটি বিল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে কবিতা সরকার (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা মাগুরা জজ আদালতে কর্মরত কনস্টেবল অশোক সরকারের স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কবিতার বাবা দিজেন্দ্রনাথ বিশ্বাস জানান, তাঁর মেয়ে কীভাবে মারা গেলেন, বুঝতে পারছেন না।